ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এক হাজার ৪১ কেজি ওজনের মিষ্টিকুমড়া! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২, ১৪ অক্টোবর ২০১৯
এক হাজার ৪১ কেজি ওজনের মিষ্টিকুমড়া! 
সংগৃহীত

এক হাজার ৪১ কেজি ওজনের এক বিশাল মিষ্টিকুমড়া পাওয়া গেল মার্কিন যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মিষ্টিকুমড়াটির ওজন প্রায় ১ হাজার ৪১ কেজি। বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশির একটি হালকা প্রাইভেটকারের ওজন ৯১৫ কেজি। ওজনের প্রতিযোগিতায় একটা গাড়িকেও হার মানিয়ে দিয়েছে কুমড়াটি।

যুক্তরাষ্ট্রে সালাদ, জুস ও সবজি হিসেবে বেশ জনপ্রিয় মিষ্টিকুমড়া। বছরের এই সময়টায় দেশটির বিভিন্ন রাজ্যে মিষ্টিকুমড়ার মেলা হয়। এ বছর সবচেয়ে বড় মিষ্টিকুমড়া উৎপাদন করে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন কানেক্টিকাটের অ্যালেক্স নোয়েল। 

পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৭ লাখ ২২ হাজার টাকা। 

এর আগে, ১ হাজার ২০০ কেজির মিষ্টিকুমড়া উৎপাদন পুরস্কার জিতেছিলেন বেলজিয়ামের মেথিয়াস উইলেমিজিস। সেটিই এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় আসা সবচেয়ে বড় মিষ্টিকুমড়া।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!